চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কনর্সাট নিয়ে যা বললেন সুনিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা কনসার্টে পারফর্ম করার কথা বলিউড ধামাকা সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের। বৃহস্পতিবার সকালে ঢাকায় আসার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যাত্রা বাতিল করেছেন। তবে আয়োজকরা বলছেন, নির্ধারিত সময়েই কনসার্ট অনুষ্ঠিত হবে। 

অবশ্য শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ঢাকায় না আসলেও গতকাল বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে মিডিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন সুনিধি।

নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় আসতে না পারায় সকলের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার মায়ের শরীর খারাপ হওয়ায় আজ (বৃহস্পতিবার) ঢাকায় আসতে পারিনি। তবে ফ্লাইট মিস করলেও কনসার্ট মিস করবো না।

এদিকে সুনিধি ঢাকা এসে না পৌঁছালেও তার সফরসঙ্গী ইন্ডিয়ান আইডল সিজন ফাইভের বিজয়ী রাকেশ মাইনি ঢাকায় এসেছেন। এছাড়াও সুনিধির সহশিল্পীদের মধ্যে ১৯ জনের একটি দলও এখন ঢাকায় অবস্থান করছেন।

এই কনসার্টে সুনিধির পাশাপাশি গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারই প্রথম জুটি বাঁধছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। হিন্দি ছবির জনপ্রিয় এই গায়িকা তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, বাংলা, উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।

Reneta

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ডিজে’, ‘কামলি’, ‘ছালিয়া ছালিয়া’, ‘দিদার দে দিদার দে’, ‘দেশি গার্ল’, ‘ডান্স পে ডান্স’, ‘রেস সাসো কি’, ‘পেহলিবার মহাব্বাত কি হে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘ক্রেজি গার্ল’, ‘অ্যায়সা মেরা পেয়ার হে’, ‘থোরা থোরা’, ‘হ্যায় মেরা দিল’, ‘ধুম ধুমাক্কা’, ‘বিড়ি’, ‘অ্যাসা জাদু ডালারে’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবাংলাদেশসুনিধি চৌহানহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT