শিক্ষা

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্ববিদ্যালয়ের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসিয়াল লোগো, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রতীক রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে: বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সম্মানিত সদস্যদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত

অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ায় বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…