চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুটিং হওয়া ইরানি সেই ছবির জয়জয়কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর সম্ভাবনাময় তালিকায় ছিলো ইরানের ছবি ‘ব্রেথ’! যে ছবিটির নির্মাতা একজন নারী। ইরানের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে অস্কারে পাঠানো হয় কোনো নারী নির্মাতার ছবি! আর এবার ইরানের ৩৭তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দাপট দেখালেন ‘ব্রেথ’ নির্মাতা নার্গিস আবেয়ার!

গেল বছরের আগস্টের মাঝামাঝিতে শুটিং বহর নিয়ে ঢাকায় এসেছিলেন ইরানি এই নির্মাতা। মনে আছে নিশ্চয়? আর সেই ছবিটির জন্যই এবার ৩৭তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাত করে দিয়েছেন এই নারী নির্মাতা!

ছবির নাম ‘নাইট অব দ্য ফুল মুন’(শাবি কে মহ কমেল শোদ)। এই ছবির জন্যই ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬টি বিভাগে পুরস্কার অর্জন করেন নার্গিস। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এই ছবির উপদেষ্টা মুমিত আল রশিদ।

তিনি জানান, ৬টি বিভাগে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় নার্গিসের পরিচালনায় ঢাকায় শুটিং হওয়া ছবি ‘নাইট অব দ্য ফুল মুন’। শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ প্রযোজকের মতো শীর্ষস্থানীয় পুরস্কারগুলো বাগিয়ে নেয় ছবিটি।

গেল বছর আগস্টে ‘নাইট অব দ্য ফুল মুন’ এর জন্য বেশ কয়েকদিন ঢাকায় ছিলেন নার্গিস আবেয়ার। চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন অলিগলিতে। ঢাকায় অবস্থানকালে তিনি মুখোমুখি হয়েছিলেন চ্যানেল আই অনলাইনের। যেখানে চলচ্চিত্র নির্মাণ ও তার ব্যক্তিগত স্ট্রাগল নিয়ে দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছিলেন।

ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৭তম আসর শুরু হয় গত ৩০ ডিসেম্বর। যার পর্দা নামলো ১১ ফেব্রুয়ারি। যে আসরটির আন্তর্জাতিক চলচ্চিত্রের অংশটা অনুষ্ঠিত হয় প্রতি বছরের এপ্রিলে। যেখানে অংশ নেন বিশ্বের নামিদামি চলচ্চিত্র নির্মাতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নার্গিস আবেয়ারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT