চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় মীরাক্কেলের অডিশনে হাজার প্রতিযোগী থেকে নির্বাচিত ১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ সিজন ১০-এর অডিশন হয়ে গেল বাংলাদেশে। সেখানে হাজারও প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। বাংলাদেশের হয়ে তারা যাচ্ছেন মীরাক্কেল মঞ্চ মাতাতে। 

গত ২৭ সেপ্টেম্বর থেকে টানা দু’দিন গুলশানের একটি বড় হলরুমে মীরাক্কেলের অডিশন অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে কলকাতা থেকে এসেছিলেন মীরাক্কেলের টিম। অডিশন দিতে সারাদেশ থেকে এসেছিলেন নানা বয়সী হাজারও প্রতিযোগী।

ভারতের টিভি চ্যানেল জি বাংলায় জোকস নিয়ে আয়োজিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন ১০- শুরু হচ্ছে এ বছর। প্রায় তিন বছর বন্ধ ছিল এই শো’টি। আগের বেশ কয়েকটি সিজনে বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। এরমধ্যে বেশ কয়েকজন চিনিয়েছেন নিজেদের প্রতিভা।

সিজন ৬-এ আবু হেনা রনি হয়েছিলেন চ্যাম্পিয়ন (যৌথভাবে), সিজন ৯-এ কমরউদ্দিন আরমান ও সাইদুর রহমান পাভেল হয়েছিলেন রানারআপ। মোহাম্মদ পরশ, এমদাদুল হক হৃদয়, জামিল হোসেন, ইয়াকুব রাসেলসহ অনেকেই নাম কুড়িয়েছেন এই শোয়ের মাধ্যমে। তাদের কারণেই পশ্চিমবঙ্গের পাশাপাশি এদেশেও সাড়া পড়ে যায় প্রতিযোগিতাটি নিয়ে।

এ কারণেই এ দেশের অসংখ্যা প্রতিযোগী ছিলেন অডিশনের অপেক্ষায়। প্রথমদিন প্রাথমিক বাছাই শেষে পরদিন বসে ফাইনাল অডিশন। এদিনও নতুন প্রতিযোগীরা অডিশন দেওয়ার সুযোগ পেয়েছেন। কলকাতার বিচারকদের পাশাপাশি এদেশের মীরাক্কেলিয়ানার যোগ দিয়েছিলেন অডিশন নেওয়ার পর্বে।

Reneta

বিচারকের আসনে বসেছিলেন আবু হেনা রনি, কমরউদ্দিন আরমান, এমদাদুল হক হৃদয়সহ অনেকে। এবারের প্রতিযোগীদের নিয়ে কমরউদ্দিন আরমান বলেন, ‘সারাদেশ থেকে এবার অনেক প্রতিযোগী এসেছেন। তবে কলকাতা গিয়ে তাদের কঠিন সময় পাড়ি দিতে হবে।’

এমদাদুল হক হৃদয় জানান, বাছাইকৃতদের নিয়ে কলকাতায় গ্রুমিং সেশন হবে। সেখানেও অনেকেই বাদ যেতে পারেন। তাই আগে থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে সবার ভাগ্য কি হবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই।

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’র প্রযোজক শুভংকর চট্টোপাধ্যায় বাংলাদেশী প্রতিযোগীদের নিয়ে বলেন, এদেশে অনেক ট্যালেন্ট প্রতিযোগী রয়েছে। সঠিক নার্সিং পেলে অনেকদূর যেতে পারবে। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে এবারের আয়োজন টিভিতে প্রচার শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হেনা রনিমিরাক্কেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT