চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ভয়ংকর ‘ইট চ্যাপ্টার টু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ২০১৭ সালের সাড়া জাগানো ভৌতিক ছবি ‘ইট’-এর সিক্যুয়াল ‘ইট চ্যাপ্টার টু।’ একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি।

১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট চ্যাপ্টার টু’- নিয়ে ছবিটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি। প্রথম ছবি ‘ইট’-এর পরিচালকও তিনি। এবারের ছবিতে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, জেসিকা চ্যাস্টেইন, বিল হ্যাডার, জে রায়ান, অ্যান্ডি বিন প্রমুখ।

ছোট শহর ডেরিতে সত্যিকার অর্থে কেউ মারা যায় না। রহস্যময় এক বৃদ্ধা ইট চ্যাপ্টার টু চলচ্চিত্রের টিজারে এভাবেই বলছিলেন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনকে। এ বছরের হরর সিনেমার তালিকায় অন্যতম কাঙ্খিত ছবি ‘ইট চ্যাপ্টার টু’। এখানেই মূলত ডেরি শহরের ভৌতিক গল্প ফুটিয়ে তোলা হবে। উপন্যাসে মূলত সাত শিশুর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যারা ডেরির ছোট্ট শহর মাইনেতে ২৭ বছর ধরে ভয়ংকর অতিপ্রাকৃত সত্তার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। অতিপ্রাকৃত সে সত্তা শহরের বাসিন্দাদের ভয় দেখায়। এমনকি সে তার আকার, আকৃতি মুহূর্তে পরিবর্তনও করতে পারে। তবে পেনিওয়াইজ নামে এক ভাঁড়ের ছদ্মবেশই ছিল তার সবচেয়ে পছন্দের। ‘ইট’ ছবিতে প্রথমবার পেনিওয়াইজের সঙ্গে সাত শিশুর সাক্ষাৎ হয়। আর এবারের ‘ইট চ্যাপ্টার টু’ তে সে শিশুরাই বড় হয় এবং তারা তাদের ছেলেবেলার সে ভয়ংকর অভিজ্ঞতারই সম্মুখীন হয়।

টিজারে দেখা যায়, বেভারলি মার্শ চরিত্রে অভিনয় করা জেসিকা চ্যাস্টেইন ডেরিতে তার শৈশব কেটেছে যে বাড়িতে, সেখানে বেড়াতে যান। সেখানে বর্তমানে থাকেন মিসেস কের্শ। টিজারের প্রথম ২ মিনিটে মিসেস কের্শের রহস্যময় আচরণের প্রতিফলন ঘটে, এমনকি তিনি সেখানে অনেকটা এমনও ইঙ্গিত দেন যে তিনিই পেনিওয়াইজের মেয়ে। স্টিফেন কিংয়ের উপন্যাসে অবশ্য বলা হয়েছে, পেনিওয়াইজের অনেক ছদ্মবেশের একটি হচ্ছে মিসেস কের্শ। টিজারে খানিকটা সে ইঙ্গিতই দেয়া হয়েছে যে, পেনিওয়াইজ কখনো কখনো কিছুক্ষেত্রে মানুষের মতোও হতে পারে। প্রথম ছবির মত এ ছবিও যে দর্শকদের বুকে কাঁপন ধরাবে তার যথেষ্ট আঁচ পাওয়া যায় ট্রেলারে। হাড় হিম করা সব দৃশ্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট চ্যাপ্টার টুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT