চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। 

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে সোহেল তাজের সাক্ষাতের দুটি ছবি ছড়িয়ে পড়ে। সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী ছবি দুটি শেয়ার করেন।

এরপর এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

শনিবার রাত ৯টার দিকে গণভবনে প্রবেশ করেন সোহেল তাজ। এরপর তিনি গণভবনে প্রায় ৪৫ মিনিট অবস্থান করে বের হয়ে যান। শনিবার দেশে ফিরে সোহেল তাজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে যান। এ সময় সোহেল তাজের দুই বোন উপস্থিত ছিলেন।

সোহেল তাজের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি নিজের ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেকদিন পরে মায়ের কোলে বাচ্চার মতো ফিরে আসা…বিশ্বে এমন মমতাময়ী রাষ্ট্র প্রধান দ্বিতীয়জন নেই।’

২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। দ্বিতীয় দফায় ২০০৮ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ওই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে সোহেল তাজ বলেছিলেন, ‘মন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় আমি স্বজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

Reneta

এখনো পর্যন্ত সে পদত্যাগপত্রও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।তিন বছর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ২০১২ সালের ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন সোহেল তাজ। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।এরপর ২০১২ সালের ২৩ এপ্রিলে সংসদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT