চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ফিরলেন শাকিব, সামনের সপ্তাহে যাবেন অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

প্রায় একমাস পর ঢাকায় ফিরলেন ঢালিউড তারকা অভিনেতা শাকিব খান। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। ঢাকায় সপ্তাহ খানেক থাকার পর ফের শাকিব খান উড়াল দেবেন অস্ট্রেলিয়ারর উদ্দেশ্যে। সেখানে মাসখানেক থাকবেন তিনি। ঢাকায় ফেরার পর চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন শাকিব

সামনের সপ্তাহে চিত্রপরিচালক আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিং করতে অস্ট্রেলিয়ায় যাবেন শাকিব। তার সাথে থাকবেন বুবলী, তারিক আনাম খান ও টাইগার রবি।

ঢাকায় ফিরে চ্যানেল আই অনলাইনকে শাকিব বলেন, থাইল্যান্ড থেকে তিনটি স্টেজ শোতে পারফর্ম করতে সেখান থেকে সোজা গিয়েছিলাম পশ্চিমবঙ্গে। সেখান থেকে রবিবার ঢাকায় ফিরলাম। আগামি সপ্তাহে আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবো।

থাইল্যান্ডে শাকিব খান ছিলেন ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার দুটি গানের শুটিংয়ে। এরই মধ্যে দুই ছবির গানের শুটিং শেষ হয়েছে। ‘আমি নেতা হব’ ছবিটি আগামি ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।

দু’দিন আগে খবর রটে শাকিব খান ঢাকায় ফিরেছেন! অনেকেই আবার ফলাও করে প্রচার করে একটি প্রভাবশালী মহলের চাপেই তিনি ঢাকায় ফিরেছেন।

এ বিষয়টি প্রসঙ্গে শাকিব খান বলেন, যেসব গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে তারা আমার সাথে যোগাযোগ না করেই এমনটা করেছে। অথচ আমি ঢাকায় ফিরলাম আজ।

Reneta

এতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। সেজন্য বলতে চাই, আমার সাথে যোগাযোগ না করে এমন খবর যেন প্রকাশ করা না হয়।

এদিকে অপু বিশ্বাসকে দেয়া তালাক নোটিশ প্রদান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডাকা তলব প্রসঙ্গে শাকিব বলেন, আমার দিক থেকে যা করার করছি। এখন যা হবে সেটা সঠিক প্রক্রিয়াতেই হবে। এর বেশি কিছু বলতে চাইনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুতালাকবুবলীমিমশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT