চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় পীরের মাজারে হামলার ছক কষেছিল জেএমবি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:৫৯ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
অপরাধ
A A

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ রাজধানী ঢাকার একটি পীরের মাজারে হামালার ছক কষেছিল বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখারুল মাবুদ।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়ি পোস্ট অফিসের সামনের রাস্তা থেকে জেএমবির তিন সদস্যকে আটক করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব-২)।

র‌্যাব-২ অধিনায়ক বলেন: পীর ও ফকিররা ইসলামের আদর্শের পরিপন্থী বলে মনে করতো গ্রেফতার জঙ্গিরা। তাই পীর-ফকিরদের হত্যার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ। ঢাকার একটি পীরের মাজারে হামলার ছকও কষেছিল তারা। এজন্য ছদ্মবেশে ওই পীরের মাজারটি রেকি করেছিল গ্রুপটি।

আটকরা হলো: মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহিদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিব মোল্লা (২৩), ইলিয়াছ আহমেদ (১৯)।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ছুরি, চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়।

Reneta

ইফতেখারুল মাবুদ বলেন: ২০১৬ সালের ১৩ মার্চ ইয়াছিনসহ জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১০। গতরাতে গ্রেফতার হওয়া গ্রুপটির নেতা ছিলো ইয়াছিন। ইয়াছিনের অবর্তমানে দলের দায়িত্ব নেয় সোয়েব ওরফে সোয়াইব। এই গ্রুপে ১৫-২০ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা গত দুই বছর ধরে সংঘবদ্ধ হচ্ছে।

র‌্যাবের অভিযানে তিনজনকে আটক করা গেলেও আরো ৭-৯ জন পালিয়ে গেছে।

আটক হওয়া তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ আরো বিস্তারিত জানা যাবে বলে জানান র‌্যাব-২ অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি সদস্য গ্রেফতারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT