চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ক্রিস গেইল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল এখন ঢাকায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ -বিপিএলের সীজন থ্রীতে বরিশাল বুলসের হয়ে খেলতে জ্যামাইকা থেকে ৩৬ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান গেইল।

বিমানবন্দরে সাংবাদিকদের ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী জানান, ছক্কা হাঁকাতে বাংলাদেশে এসেছেন তিনি। “আমি এখন এখানে। আমি এখন শহরে, দেখা হবে ছক্কায়।”

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের যে কোনো আসরেই খেলে থাকেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচই খেলবেন তিনি। এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল।

বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই।

বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা।

আগের আসরগুলোর মতো এবারো গেইলের ব্যাটিং জাদু দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। খোদ গেইলও মুখিয়ে আছেন বিপিএলের মঞ্চে আরেকবার সেঞ্চুরি করতে।

Reneta

গত বুধবারই বরিশালের হয়ে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় তরুণ ওপেনার এভিন লুইস। গেইল আসাতে দুই উইন্ডিজ ওপেনার মাতাবেন বিপিএল এমনটাই আশা বরিশাল বুলসের কর্মকর্তাদের।

বরিশাল বুলসও বেশ ছন্দে রয়েছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে পেয়েছে তারা জয়। এমন দলের সঙ্গে গেইল যোগ হলে কী হবে, তা সহজেই অনুমেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলবরিশাল বুলসবিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT