বিনোদন

ঢাকায় এসেছেন সানি লিওন

ঢাকায় এসেছেন সানি লিওন, বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি লিওন ঢাকায় এসে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন, তার সঙ্গে অন্যান্য অতিথি ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বলিউডের এই তারকা তার ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শনিবার (১২ মার্চ) বিকালে সাড়ে ৫টা নাগাদ নিজের পেজে একটি ছবি পোস্ট দিয়ে সানি লিওন। বোঝা যায় তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

জানা যায়, গানবাংলা টিভির তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন সানি। সংগীতশিল্পী তাপসের পারিবারিক এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যই সানির ঢাকায় আসা।

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে সানির আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আরেকজনের নাম দেওয়া হয়।

বিষয়:সানি লিওন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…