বিনোদন

ঢাকায় আসছেন রিচার্ড মার্কস

ঢাকায় আসছেন রিচার্ড মার্কস

রিচার্ড মার্কস

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের গত শতকের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপ ও রক গায়ক রিচার্ড মার্কস। সামাজিক যোগাযোগের মাধ্যমে ১১ মে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো ঢাকায় গান করব। আমি দারুণ রোমাঞ্চিত!’

‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ আয়োজন করছে ক্রেইনস। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় এই কনসার্ট হবে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।

ক্রেইনস সূত্রে জানা গেছে, আজ সোমবার রিচার্ড মার্কসের ঢাকায় আসার কথা আছে।

রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে—‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘হোল্ড অন টু দ্য নাইটস’, ‘এন্ডলেস সামার নাইটস’, ‘স্যাটিসফাইড’, ‘শুড ​হ্যাভ নোন বেটার’, ‘ডোন্ট মিন নাথিং’, ‘নাউ অ্যান্ড ফরএভার’, ‘অ্যাঞ্জেলিয়া’, ‘হ্যাজার্ড’, ‘চিলড্রেন অব দ্য নাইট’।

ঢাকায় আসছেন রিচার্ড মার্কস

রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গান ‘রাইট হিয়ার ওয়েটিং’ :

বিষয়:রিচার্ড মার্কস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…