চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে ইয়ুথ অ্যাক্সিলেন্স অন স্টেজ একাডেমির অনুষ্ঠান আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র দূতাবাসে ইয়ুথ অ্যাক্সিলেন্স অন স্টেজ একাডেমির অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আমেরিকান ভয়েসেস (একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সাংস্কৃতিক কূটনীতি সংস্থা)-এর সাথে যৌথভাবে পুরস্কার-জয়ী চারজন আমেরিকান হিপ হপ শিল্পীর এক প্রতিনিধিদলকে ঢাকায় নিয়ে এসেছিল; যারা ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ৫৪ জন উদীয়মান বাংলাদেশী হিপ হপ তারকা শিল্পীর জন্য একটি ধারাবাহিক হিপ হপ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। আট দিনের এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালাটি এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস-এ অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস এই কনসার্টে উপস্থিত ছিলেন।

গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার ও জনগণের সাথে অংশীদার হতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বর মূলে রয়েছে দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধ। ইয়েস একাডেমি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক রাষ্ট্রদূতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৃজনশীলতা ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি রক্ষার একটি প্রমাণ।

২০০৭ সালে চালু হওয়া ইয়ুথ অ্যাক্সিলেন্স অন স্টেজ (ইয়েস) একাডেমি আমেরিকান ভয়েসেস এর সাংস্কৃতিক কূটনীতির ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে কাজ করে। যার লক্ষ্য হলো আমেরিকার কয়েকটি শ্রেষ্ঠতম সাংস্কৃতিক ঘরানার (যেমন হিপ হপ ও ব্রেক ড্যান্স) উপর বিশ্বজুড়ে তরুণদের উচ্চমানের প্রশিক্ষণ দেয়া। এ বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকী পূর্তি হলো। দুই দেশের জনগণের-সাথে-জনগণের সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ইয়েস একাডেমি বাংলাদেশ আমেরিকান প্রশিক্ষকদের মাধ্যমে বাংলাদেশী তরুণ-বয়সীদের সঙ্গীত প্রযোজনা, র‍্যাপ ও ব্রেকড্যান্স শেখার সুযোগ করে দিয়েছে।  ইয়েস একাডেমি বাংলাদেশ আয়োজিত কর্মশালার নেতৃত্বে ছিলেন ডেঞ্জারফ্লো ব্যান্ডের সদস্য ও এমসি অ্যাঞ্জেল “ওশান” আলভারদো, পুরস্কার-জয়ী হিপ হপ ডিজে কার্ল “ডিজে ইনভিজিবল” হলিয়ার, আন্তর্জাতিক বি-বয় চ্যাম্পিয়ন অ্যালেক্স “বিবয় এল নিনো” ডিয়াজ এবং দুইবারের এনবিসি ফাইনালিস্ট “দি সিংঅফ” রিচি “রোবট” স্টেইগনার।

ট্যাগ: পিটার হাসমার্কিন দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিং ঝলকে মরুর বুকে সর্বোচ্চ রান বাংলাদেশের

পরবর্তী

ইবাদতকে খেলতেই পারল না শ্রীলঙ্কা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদতকে খেলতেই পারল না শ্রীলঙ্কা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে

সর্বশেষ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT