বিনোদন

ঢাকার মঞ্চে জামিল আহমেদের নতুন নাটক

ঢাকার মঞ্চে জামিল আহমেদের নতুন নাটক

সাম্প্রতিক সময়ে ঢাকার মঞ্চে তোলপাড় ফেলে দেয়া নাটক ‘রিজওয়ান’ ও ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। দুটি নাটকের নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। এমন সফল মঞ্চায়নের পর আবারও ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে আসছেন তিনি।

নতুন এই নাটকটির নাম ‘মন্ত্রাস ৪.৪৮’। সারাহ কেইনের লেখা থেকে নাটকটি প্রযোজনা করছে নাট্য সংগঠন ‘স্পর্ধা’। একই নাট্য সংগঠন এর আগে শহীদুল জহিরের উপন্যাস থেকে জামিল আহমেদের নির্দেশনায় ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটিও প্রযোজনা করেছিল।

‘মন্ত্রাস ৪.৪৮’ নাটকটি স্পর্ধার দ্বিতীয় প্রযোজনা। ইতোমধ্যে‘মন্ত্রাস নাটকের মহড়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামি মে মাসের শেষের দিকে নাটকটি মঞ্চে আসবে।

বিষয়:জামিল আহমেদ জীবন ও রাজনৈতিক বাস্তবতা রিজওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…