চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার অদূরে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
বিনোদন
A A

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড সংলগ্ন চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি ‘ফিল্ম ভ্যালি’। ১ জুলাই থেকে শুটিং উপযোগী করে শুটিং স্পটটি চালু হয়েছে। রাজধানী থেকে যেখানে যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। সবুজের সমারোহে সাড়ে তিন একর জায়গা জুড়ে শুটিং স্টুডিওটি তৈরি করেছে গল্পাকার এন্টারটেনমেন্ট।

সাড়ে তিন বছর ধরে কাজ শেষে বর্তমানে স্টুডিওটি পুরোপুরি শুটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ফিল্ম ভ্যালির কনসালটেন্ট ইসমাইল হোসেন নয়ন। তিনি বলেন, শুটিংয়ের জন্য এফডিসিতে একাধিক ফ্লোর থাকলেও আউটডোরের জন্য অন্য জায়গায় যেতে হয়। কিন্তু ফিল্ম ভ্যালিতে ফ্লোর, আউটডোর সবকিছুই একজাগায় রেখেছি।

”ছোটখাটো এক ফিল্ম সিটি গড়েছি, যেটি পুরোপুরি আন্তর্জাতিকমানের। এখানে কর্পোরেট অফিস, আদালত, হাসপাতাল, রেস্টুরেস্ট, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিন্মবিত্ত গল্পের উপযোগী শুটিং লোকেশনের প্রয়োজনীয় সবকিছুই আলাদা আলাদা স্টুডিও আছে। পুরো ইউনিট নিয়ে এখানে রাত্রিযাপন করে শুটিং করার ব্যবস্থা রয়েছে।”

ইসমাইল হোসেন নয়ন বলেন, লকডাউনের কারণে ফিল্ম ভ্যালিতে শুটিং শুরু হয়নি। তবে অনেকেই যোগাযোগ করছেন। ইতোমধ্যে বুকিং নিচ্ছি। এখানে সিনেমা, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ওভিসি, রিয়্যালিটি শোসহ ভিজ্যুয়াল মিডিয়ার যাবতীয় শুটিংয়ের উদ্দেশ্যে নির্মাণ করেছি। তবে কোনো টিকটক, লাইকি অ্যাপের কোনো ভিডিওর শুটিং এখানে হবে না।

Reneta

দৈনিক ভাড়ার বিষয়টি বর্তমানে আলোচনার ভিত্তিতে দেয়া হচ্ছে। চূড়ান্ত ভাড়া নির্ধারণ হয়নি বলে জানান ফিল্ম ভ্যালির কনসালটেন্ট ইসমাইল হোসেন নয়ন। তিনি বলেন, যেহেতু নতুন তাই আমরা এখনো ভাড়া নির্ধারণ করিনি। শুরুতে বিনিয়োগকারী খুঁজে পাইনি। বড় একাধিক প্রতিষ্ঠানের কাছে গেলেও ফিল্ম সিটি তৈরিতে আগ্রহ দেখায়নি। পরে  আর্থিক বিনিয়োগ করেন এএসএম হায়দার। সঙ্গে প্রজেক্ট পরিকল্পনাকারী, এক্সিকিউশন করছে গল্পাকার এন্টারটেনমেন্ট।

অত্যাধুনিক এই ফিল্ম সিটির ১১টি স্টুডিওর নামকরণ করা হয়েছে চলচ্চিত্রের কিংবদন্তী শিল্পীদের নামে। আছে নায়করাজ রাজ্জাক ফ্লোর, চিত্রনায়ক জসিম ফ্লোর, জহির রায়হান স্টুডিও, চিত্রনায়ক সালমান শাহ স্টুডিও, চিত্রনায়ক জাফর ইকবাল, কবরী শুটিং ফ্লোর কিংবা স্টুডিও, মহানায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসিমঢাকা-আরিচা মহাসড়কফিল্ম সিটিলিড বিনোদনশুটিং ফ্লোরশুটিং হাউজসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT