চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই সিনেমায় নতুন জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
বিনোদন
A A

ঢাকাই ছবির নতুন নায়ক শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ। জুটি বেঁধে তারা অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ ছবিতে।

এরইমধ্যে প্রথম গান প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ‘ও বিউটিফুল, ফোনের মেমোরিটা হলো তোর ছবিতে ফুল’ এমন কথার পুরোপুরি পার্টি ধাঁচের এ গানের কোরিওগ্রাফি করেছেন কলকাতার নামী নৃত্য পরিচালক বাবা যাদব।

গানটি ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকের মন্তব্য ছিল এমন, শান্ত ও নেহা নবাগত হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকজন লিখেছেন, নতুন হিসেবে অনেক ভালো হয়েছে। সামনেতে আরো অনেক ভালো করতে হবে। বেস্ট অব লাক শান্ত। এছাড়া অনেকেই আকাশ সেনের গাওয়া গানটির প্রশংসা করেছেন।

‘প্রেম চোর’ ছবির টাইলেট গান এটি। গানটির ব্যাপ্তী সাড়ে ৩ মিনিট। এ গানে নেচেছেন শান্ত ও নেহা। গানটি প্রসঙ্গে শান্ত খান বলেন, এই গানটি ছবির একটি টার্নিং পয়েন্ট। গানটির জন্য সকাল ৯ টা রাত ১০ টা পর্যন্ত রিহার্সেল করেছি। অনেক কষ্ট করতে হয়েছে। যখন শুটিং হচ্ছিল আমার কোনো ভুল হচ্ছিল না।

তিনি বলেন, ছবিতে আরও কয়েকটি গান রয়েছে। সবগুলো গানই ভালো লাগার মতো। আশা করছি, গান ও ছবি দুটোই দর্শকরা গ্রহণ করবে।  প্রস্তুত হয়েই চলচ্চিত্রে অভিনয় করেছি। দেশের বাইরে থেকে অভিনয়, নাচের গ্রুমিং করেছি। পরিচালক যেভাবে বলেছেন কাজের চেষ্টা করেছি। সবার সহযোগিতা পেলে আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই।

‘প্রেম চোর’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি বলেন, ‘শান্ত এখনও ছেলে মানুষ। ওর থেকে অনেক বেশি আশা করতে পারিনা। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটুকু আশা তার কাছে করেছিলাম সেটা পেয়েছি।’

Reneta

ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠাটির কর্ণধার সেলিম খান বলেন, ‘প্রেম চোর’ আসন্ন ঈদে মুক্তির সম্ভাবনা আছে। পাশাপাশি কলকাতাতেও সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি দেয়া হবে ছবিটি। চলচ্চিত্রে শান্ত খানের যাত্রা রাজকীয় হোক।

প্রযোজক সেলিম খানের সঙ্গে আলাপ করে জানা যায়, বুধবার ‘প্রেম চোর’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদউত্তম আকাশপ্রেম চোরলিড বিনোদনশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT