ঘরের মাঠে হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্টোক সিটির বিপক্ষে ১-১ গোল ড্র করে পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলরা।
ওল্ড ট্রার্ফোডে অপেক্ষা কৃত দুর্বল দল স্টোক সিটিকে স্বাগত জানায় ম্যান ইউ। প্রথমার্থে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে অ্যান্তোনি মার্শাল এর গোলে লিড পায় ম্যান ইউ। জয় নিয়েই মাঠ ছাড়তে পারত জ্বালাতান ইব্রাহিমোভিচরা।
কিন্তু কোচ হোসে মরিনহোর শিষ্যদের অবাক করেই ম্যাচের ৮২ মিনিটে সমতায় ফেরে স্টোক সিটি। গোল করেন জো অ্যালেন। ম্যাচে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।
আরেক ম্যাচে যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ওঙ্গেনগারের দল। বার্নলিতে ১-০ গোলে হারায় তারা।
আর গত মৌসুমে চমক জাগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটি এবার যেন নিজেদের খুঁজেই পাচ্ছে না। মৌসুমের শুরু থেকে একের পর এক হোঁচট খেয়ে চলা দলটি এবার স্যাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করেছে।
অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম কোচ হিসেবে টানা সাত ম্যাচ জেতার রেকর্ড গড়তে পারলেন না পেপ গার্ডিওলা। টটেনহাম হটস্পার্সের কাছে ২-০ গোলে হেরেছে তার শিষ্যরা।








