চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রয়ে ক্ষিপ্ত মেসির ‘ম্যাচ-সেরা পুরস্কার’ প্রত্যাখান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
স্পোর্টস
A A

কোপা আমেরিকায় নিজেদের যাত্রার শুরুটা ভালো হয় নি শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে রোববারের ম্যাচটিতে ২-২ গোলের ড্রয়ের হতাশা বরণ করে নিতে হয় গত ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্ট দলের। দলের এই হতাশার দিনে আর্জেন্টিনার ফুটবল জাদুকর ‘ম্যাচ-সেরার পুরস্কার’ নিতেই অস্বীকৃতি জানিয়েছিলেন।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলা এই ফুটবল জাদুকর ‘হারতুল্য’ ড্রয়ের কারনে ছিলেন চরম ক্ষিপ্ত। প্যারাগুয়ের বিপক্ষে ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও তার দলের জিততে না পারাটা যেনোভাবেই মানতে পারছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক।

আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর করা প্রথম গোলটিতে প্রধান ভুমিকা পালন করেন মেসি। এছাড়া দ্বিতীয় সমতা সূচক গোলটি তার শট নেয়া পেনাল্টি থেকে এসেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে মেসির দল।

কোপা আমেরিকার প্রতি ম্যাচের পরে ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেয়া মাস্টারকার্ড’এর পক্ষ থেকে। ড্রেসিং রুমে গিয়ে মেসিকে ম্যাচ সেরা করা হয়েছে বলে জানান মাস্টারকার্ডের একজন প্রতিনিধি। কিন্তু এই পুরস্কার গ্রহণ করবেন না বলে জানান মেসি।

মেসির প্রত্যাখানের পর প্রথমার্ধে দুর্দান্ত খেলা জিরার্ডো মার্টিনোর শিষ্যদের মধ্যেই কাউকে এই পুরস্কার দেয়ার কথা বিবেচনা করা হয়। কিন্তু বিমর্ষ আর্জেন্টাইন ড্রেসিং রুমের কোন খেলোয়াড়ই এই পুরস্কার নিতে আগ্রহী হননি বলে মাস্টারকার্ডের প্রতিনিধি জানান।

মেসির ফিরিয়ে দেয়া ওই ম্যাচসেরা পুরস্কার পরে প্যারাগুয়ের হয়ে প্রথম গোল করা নেলসন ভালদেজের হাতে তুলে দেয়া হয়।

Reneta

গ্রুপ বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মঙ্গলবার উরুগুয়ের মুখোমুখি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT