চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্র’তে শুরু জার্মানদের ‘নতুন যুগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০১০ বিশ্বকাপের নায়ক থমাস মুলার এবং দুই কৃতী ডিফেন্ডার জেরোম বোয়াটেং ও ম্যাটস হামেলসকে জার্মানি জাতীয় দলে ভবিষ্যতে খেলার ব্যাপারে স্রেফ ‘না’ বলে দিয়েছেন কোচ জোয়াকিম লো। তার দলে ঠাঁই পেয়েছে একঝাঁক নতুন মুখ। যদিও জার্মানদের কথিত সেই ‘নতুন যুগ’ শুরু হয়েছে ড্র দিয়ে।

নিজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের চ্যালেঞ্জের মুখে ও ইউরো বাছাইপর্বে নামার আগে বুধবার রাতে জার্মানরা প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১- ১ গোলে ড্র করেছে। ভল্ফসবুর্গের এ ম্যাচ দিয়ে ২০১৯ সালের শুভসূচনা করতে চাইলেও শেষ পর্যন্ত লো’র দল সমতা নিয়ে মাঠ ছেড়েছে।

২০১৮ সালটা খুব তাড়াতাড়ি ভুলে যেতে চেয়েছিলেন লো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায়। এরপর উয়েফা নেশনস লিগেও শীর্ষ স্তর থেকে অবনমন ঘটে চারবারের বিশ্বজয়ীদের। এখন নতুন করে পথচলা শুরু জার্মানির। কিন্তু সেই পথের প্রথম ধাপেই পিছলে গেল তার দল।

Banglabid

২০১৪ বিশ্বকাপ জেতা দলের মাত্র দুজন (টনি ক্রুজ ও ম্যানুয়েল নয়্যার) ছিলেন সার্বিয়া ম্যাচে। এই ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি। মাত্র ১২ মিনিটের মাথায় সার্বিয়াকে এগিয়ে দেন লুকা জোভিচ। নেমানজা মাক্সিমোভিচের কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান জোভিচ।

তবে ২২ মিনিটে সমতা আনতে পারত জার্মানি। কিন্তু টিমো ওয়ের্নারের শট ঠেকিয়ে দেন সার্বিয়া গোলকিপার দিমিত্রভিচ। বিরতির ঠিক আগে মিলিনকোভিচ সাভিচের শট দারুণভাবে বাঁচিয়ে দেন ম্যানুয়েল নয়্যার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নয়্যারকে উঠিয়ে বার্সেলোনার গোলকিপার টের স্টেগানকে নামান লো। সার্বিয়ান ফরোয়ার্ডরা তার খুব বেশি পরীক্ষা নিতে পারেননি। ৫৯ মিনিটে জার্মানিকে ম্যাচে ফেরানোর ভালো একটি সুযোগ নষ্ট করেন মার্কো রিউস। পাঁচ মিনিট পরেই লেরয় সানের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দিমিত্রভিচ।

Reneta

অবশেষে ৬৯ মিনিটে গোল পায় জার্মানরা। রিউসের বাড়ানো বল বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দিমিত্রভিচকে পরাস্ত করেন লিও গোরতেজকা। ৭৩ ও ৭৭ মিনিটে দুইবার দিমিত্রভিচ হতাশ করেছেন ম্যানচেস্টার সিটি তারকা লেরয় সানেকে।

ম্যাচের যোগ করা সময়ে সানেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন মিলান পাভকোভ। ৯৫ মিনিটে ওয়ের্নারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মানিকে।

আগামী রোববার ইউরো ২০২০ বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।

রাতের অন্য প্রীতি ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলস ১-০ গোলে জিতেছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে। একই ব্যবধানে ইরাক সিরিয়াকে, মালয়েশিয়া সিংগাপুরকে হারায়। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় ওমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মান ফুটবলজার্মানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্র নিহত

পরবর্তী

নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল ব্যবহারে নিষেধাজ্ঞা

পরবর্তী

নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল ব্যবহারে নিষেধাজ্ঞা

জাতীয় দল থেকে ছিটকে গেলেন ডি’মারিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT