আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল  ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাতে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, টাওয়ারের ৪৭তম তলা থেকে লাগা আগুন এক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ইয়র্কের তদন্তকারী সংস্থা। তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পায়নি তারা।

ট্রাম্প টাওয়ারের আয়তন ২,৬০০,০০০ বর্গফুট। এতে ৯৮ টি ফ্লোর এবং বিলাসবহুল ৪৮৬টি আবাসিক ঘর। একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে অন্তর্ভুক্ত এক থেকে চার বেডরুম এবং পাঁচ বেডরুমের পেন্টহাউজ অন্তর্ভুক্ত।

টাওয়ার এছাড়াও ৩৩৯ গেস্ট রুম সাথে একটি বিলাসবহুল হোটেল কন্ডোমিনিয়াম সংযোজিত। এছাড়াও বিল্ডিং, খুচরা স্পেস, একটি পার্কিং গ্যারেজ, একটি হোটেলঅন্তর্ভুক্ত করা হয়েছে।ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…