আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’

ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ 'ট্রুথ সোশ্যাল' এর স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ এর স্ক্রিনশট, যেখানে অ্যাপের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টুইটার, ফেসবুক ও ইউটিউবের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে নিষিদ্ধ হওয়ার পর  ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের  সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সীমিত আকারে ডাউনলোড করা যাবে। এর মধ্য দিয়ে এক বছরের ও বেশি সময় পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাবে ট্রাম্পকে।

এ প্রকল্পের প্রধান এবং প্রাক্তন কংগ্রেসম্যান ডেভিন নুনেস বলেন, আমরা আশা করছি মার্চের শেষ নাগাদ এটি সম্পূর্ণরূপে চালু হবে।

ট্রুথ সোশ্যালের মালিকানায় রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। অ্যাপটি চালুর পর অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অনেকেই তা ডাউনলোড করেছেন। এসময় অনেকে রেজিস্ট্রেশনের মেসেজ পেলেও অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেননি। সেজন্য তাদের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। তাদের বলা হয়েছে ব্যাপক চাহিদার কারণেই তাদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

অ্যাপটি গত বুধবার পর্যন্ত ০.৯ সংস্করণে ছিল। তবে এটি এখন ১.০ সংস্করণে আছে। এর মানে হচ্ছে অ্যাপটি সর্বসাধারণের জন্য প্রকাশের জন্য প্রস্তুত।

ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’

ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের করা প্রথম পোস্টের স্ক্রিনশট তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি টুইটারে শেয়ারও করেছেন। পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘প্রস্তুন হন! আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আবারও আপনাদের মাঝে আসবেন’।

তবে ট্রুথ সোশ্যালের  ইন্টারফেস দেখে সবাই সেটাকে বলছেন টুইটারের কপি।

বিষয়:টুইটার ট্রুথ সোশ্যাল' ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…