যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন






