চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে মিস ইউনিভার্স-২০১৭ হলেন ডেমি-লেই নেল-পিটারস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
মিস ইউনিভার্স ২০১৭ ডেমি-লেই নেল-পিটারসের বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৫ সালের ২৮ জুন। আফ্রিকার ওয়েস্টার্ন কেপ এর সেজফিল্ডের সাধারণ একটি ঘরে জন্ম হয় একটি মেয়ের। নাম রাখা হয় । সেদিনের সেই ছোট্ট মেয়েটিই আজ মিস ইউনিভার্স-২০১৭ এর মুকুট জয়ী।

আফ্রিকা ছেড়ে নিউইয়র্কের বাসিন্দা হন ডেমি-লেই। নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করেছেন কিছুদিন আগে। ইংরেজি এবং আফ্রিকান, দুই ভাষাতেই দক্ষ তিনি।

সুন্দরী প্রতিযোগিতার প্রতি সবসময়েই বেশ আগ্রহ ছিল নেল-পিটার্সের। ছোট-খাটো মডেলিং ছাড়া বড় কোনো সুযোগ পাননি আগে। তবে তার ভাগ্যের মোড় ঘুরে যায় মিস সাউথ আফ্রিকা-২০১৭ প্রতিযোগিতায় নাম দিয়ে। ওয়েস্টার্ন কেপের প্রতিযোগী হিসেবে সেখানে নাম লিখিয়ে সবাইকে পরাজিত করে মিস সাউথ আফ্রিকা হিসেবে মুকুট জিতে নেন তিনি। এরপর সাউথ আফ্রিকার প্রতিযোগী হিসেবে মিস ওয়ার্ল্ড-২০১৭ এবং মিস ইউনিভার্স-২০১৭ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়ে যান।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ডেমি-লেই নেল-পিটারস। শুধু সৌন্দর্য নয়, মেধা দিয়ে প্রথম থেকেই দর্শকদের মন কেড়ে নেন তিনি। সুইম স্যুট, ইভনিং গাউন এবং প্রশ্নোত্তর পর্বের প্রতিটি ধাপ পার হয়েছেন আত্মবিশ্বাসের সাথে। প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞেস করা হয়, কর্মক্ষেত্রে নারীর সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে। মুকুট জিতে নেয়ার জন্য তিনি উত্তরে বলেছেন, ‘কিছু কর্মস্থলে নারীদেরকে পুরুষের তুলনায় মাত্র ৭৫% পারিশ্রমিক দেয়া হয়। অথচ কাজের ধরণ, সময় সব একই। আমি মনে করি এটা ঠিক না। পুরো পৃথিবীতেই সমান কাজের জন্য সমান পারিশ্রমিক দেয়া উচিত।’

নারীদের আত্মরক্ষার বিষয়ে ডেমি-লেই নেল-পিটারসের ভীষণ আগ্রহ। তার ইচ্ছা, নারীদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়ার। তাই অবসর সময়ে ‘আনব্রেকেবল’ নামের ক্যাম্পেইনে তিনি সাউথ আফ্রিকার নারীদেরকে মানসিক এবং শারীরিক আত্মরক্ষার কৌশলগুলো শেখাতে চান।এনওয়াইডেইলি নিউজ, উইকিপিডিয়া।

ডেমি-লেই নেল-পিটারস
সুইম স্যুট, ইভনিং গাউন এবং প্রশ্নোত্তর পর্বের প্রতিটি ধাপ পার হয়েছেন আত্মবিশ্বাসের সাথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেমি-লেই নেল-পিটারস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্যবেক্ষণ পড়া শেষে জানা যাবে রায়

পরবর্তী

‘হে ধর্ষিতা, তুমি জান, শরীর কোথায় শেষ হয়…’

পরবর্তী
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হে ধর্ষিতা, তুমি জান, শরীর কোথায় শেষ হয়...’

তিব্বতি সমর্থকদের প্রতিবাদ ও সমর্থন দেখাচ্ছে বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন-জার্মান ফুটবলে তিব্বতি ঢেউ

সর্বশেষ

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT