উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালগুলোকে অনুরোধ করে বলেন, আপনারা ডেঙ্গু রোগীদের নিয়ে বাণিজ্য করবেন না। ডেঙ্গু আছে কিনা, রক্ত পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে যে চার্জ নির্ধারণ করেছে তা অবশ্যই মানবেন। কলকাতার ডেপুটি মেয়র তার অভিজ্ঞতা শেয়ার করতে ঢাকায় আসছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উত্তরের মেয়র।
এ সময় তিনি আরও বলেন, যদি কেউ আমাদের ডেঙ্গু আছে এমন তথ্য দেয়, আমরা তাৎক্ষণিকভাবে মশার স্প্রে মারার ব্যবস্থা করব।
এদিকে ডেঙ্গু নিমূলের ওষুষ বিষয়ে তিনি বলেন, বিদেশ থেকে আনা অকার্যকর ওষুধ বাতিল করা হয়েছে। সরকারি বিধি নিষেধ উঠে যাওয়ায় মশা মারার নতুন ওষুধ আমদানি করা হচ্ছে।
ডেঙ্গু নিধনের অভিজ্ঞতা কাজে লাগাতে কলকাতার ডেপুটি মেয়র অনিক ঘোষ রোববার ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র।







