চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু-চিকুনগুনিয়া সচেতনতায় ডিএনসিসি’র বাউল গানের রোড শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ঢাকা
A A

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে ৫ দিনব্যাপী বাউল ও জারী গানের মাধ্যমে রোড শো আয়োজন করেছে।

আজ থেকে আগামী ৫দিন যথাক্রমে ডিএনসিসির অঞ্চল ৫, ৩, ২, ৪ ও ১ এ এই রোড শো অনুষ্ঠিত হবে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় কাওরান বাজারে ডিএনসিসি-র প্যানেলভূক্ত মেয়র আলেয়া সারোয়ার ডেইজী এই রোড শো এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “মশা এবং মশা বাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। মশা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ঔষধ ছিটানো অব্যাহত থাকবে। তবে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে। জনসচেতনতা বাড়াতে ডিএনসিসি মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি লোকজ মাধ্যম,ফোক মিডিয়া ব্যবহার করবে। এই রোড শো-তে আমরা গানে গানে, লিফলেট বিতরণ করে এবং স্লোগানের মাধ্যমে জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন করবো।”

ডিএনসিসি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ সম্পর্কে নিয়মিত প্রচারাভিযান শুরু করেছে তারা। তাছাড়া বিভিন্ন কমিউনিটিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে গত কয়েকমাস ধরে প্রচারাভিযান ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকুনগুনিয়াডেঙ্গুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT