চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুর প্রকোপ সামলাতে প্রয়োজন জনসচেতনতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৭ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
ফাইল ফটো

ফাইল ফটো

করোনাকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বর। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে চারজন মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই হাসপাতালে ১৮১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জন। রাজধানী ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন।

পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে, তা উপরের পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে। বিষয়টি খুবই চিন্তার।

কোরবানির ঈদের পরে রাজধানী অনেকটাই খালি এখনও। চলমান লকডাউনের ফলে বহু মানুষ এখনও ঢাকার বাইরে, সেইসঙ্গে কলকারখানাও বন্ধ রয়েছে। ডেঙ্গুজ্বরের কারণ এডিস মশা ডোবা-নালায় জন্ম নেয় না, এই মশা জনগণের আবাসস্থল নয়তো নির্জন ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয়। নারিকেলের মালা, পুরাতন টায়ার, চিপসের খালি প্যাকেট, ছাদের উপরে জমে থাকা পানি, গর্তে বৃষ্টির পানির মতো স্থানে এডিস মশা বংশ বিস্তার করে। এইসব জায়গা পরিষ্কার করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা খুবই সম্ভব।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সচেতনতামূলক চলমান ক্যাম্পেইন অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশনগুলো। বিভিন্ন এলাকায় বাড়ি-কারখানায় চলছে অভিযান-জরিমানা। এছাড়া বিনামূল্যে নানা জায়গায় ডেঙ্গু জ্বরের পরীক্ষাও চলছে। শুধুমাত্র জনপ্রশাসনের উপরে নির্ভর করলে চলবে না, প্রয়োজন জনসচেতনতাও। তাহলেই খুব সহজেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT