জ্বর হলেই ডিএনসিসির ৪২ কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

Police and officials examine stolen goods displayed on the street, including tires, utensils, and containers, during a public awareness event in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
জ্বর হলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র ৪২টি কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন নগরবাসী। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে অভিযান পরিদর্শন করতে এসে এ তথ্য জানান।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সচেতনতামূলক চলমান ক্যাম্পেইন অব্যাহত রেখেছে ডিএনসিসি। এর অংশ হিসেবে মগবাজার চৌরাস্তা থেকে আজ চিরুনী অভিযান শুরু হয়েছে।
অভিযান পরিদর্শন করে মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। জ্বর হলেই ডিএনসিসি’র ৪২টি কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন নগরবাসী।
ডিএনসিসি’র ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন নগরবাসী। জনপ্রতিনিধিদের জোড়ালোভাবে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশনা দেন মেয়র।






