বিনোদন

‘ডুব’ প্রচারে কলকাতায় ঝটিকা সফরে ফারুকী

‘ডুব’ প্রচারে কলকাতায় ঝটিকা সফরে ফারুকী

‘ডুব’ প্রচারে কলকাতায় ঝটিকা সফরে ফারুকী

একদিনের ঝটিকা সফরে ‘ডুব’এর প্রচারে কলকাতা ঘুরে এলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শ্যুটিং শিডিউলের ব্যস্ততার কারণে তাঁর সঙ্গে থাকতে পারেননি ‘ডুব’ এর অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং ইরফান খান। তাই এই চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী পার্ণো মিত্রকে সঙ্গে করে কলকাতায় প্রচারণা চালিয়ে এলেন ফারুকী।

পার্ণোকে নিয়ে একদিনেই ইটিভি বাংলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ফারুকী কথা বলেছেন ডুব নিয়ে। ঢাকায় ফিরে এসে তাঁর চলচ্চিত্রের ভক্ত দর্শকদের জন্য কলকাতা ও ঢাকার রাস্তায় ‘ডুব’-এর পোস্টারের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্ণোণো মিত্র অভিনীত ‘ডুব’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৭ অক্টোবর। ‘ডুব’ এর প্রচারণায় পুরো টিম এখন মহাব্যস্ত। বুসান চলচ্চিত্র উৎসবে এরই মধ্যে ‘ডুব’ প্রদর্শনের পর প্রশংসিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) কিশোর আলোর জন্মদিনে ‘ডুব’ এর প্রচারণায় থাকছে ব্যান্ডদল চিরকুট। এছাড়া এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও প্রচারণায় যাওয়ার কথা ফারুকীদের। প্রায় প্রতিদিনই ‘ডুব’ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকীরা।

বিষয়:ডুব মোস্তফা সরয়ার ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…