শিক্ষা

ডুফার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

নির্বাচিত ডুফার কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঁচজন অতিথি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ডুফার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গাজী হাসান জামিল।

এসময় অপর দুই কমিশনার রফিক উল্লাহ রোমেল ও সানজিদা রিপা উপস্থিত ছিলেন।

বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম বর্তমান সভাপতি বদরুল হক অনুকে এবং বিদায়ী সাধারণ সম্পাদক জিএম আখতার হুসেইন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

পরে সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান অডিটোরিয়ামে একই সাথে বিদায়ী কমিটিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এর আগে ডুফার সদস্যরা নানা ধরনের আপ্যায়নে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধিত সংগঠন ডুফা।

বিষয়:ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…