স্পোর্টস

ডি মারিয়ার হ্যাটট্রিকে নেইমারের অভাব টেরই পেল না পিএসজি

ডি মারিয়ার হ্যাটট্রিকে নেইমারের অভাব টেরই পেল না পিএসজি

অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে নেইমারের অভাব টেরই পেল না পিএসজি। আর্জেন্টাইন তারকার জ্বলে ওঠার দিনে সোশোকে ৪-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। অন্য গোলটি করেন এডিনসন কাভানি। এ জয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে উনাই এমেরির দল।

মঙ্গলবার রাতে নেইমারকে ছাড়াই দ্বিতীয় সারির দল সোশোর মাঠে খেলতে নামে পিএসজি। শুরুটাও হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই কাইলিয়ান এমবাপের বাড়ানো ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। তবে এগিয়ে থাকাটা বেশিক্ষণের জন্য ছিল না। ১৩ মিনিটে হাফ-ভলিতে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান মার্টিন।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যই ২৭ মিনিটে আবার এগিয়ে যায় পিএসজি। এবার গোলদাতা কাভানি। ২-১এ এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

মূর্তিকারিগর

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই প্রতিপক্ষকে চেপে ধরে পিএসজি। ৫৮ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন ডি মারিয়া। আর ৬২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন।

বিষয়:ডি মারিয়া নেইমার জুনিয়র পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…