চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী তিন শিল্পীর মৃত্যুতে কানাডা প্রবাসীদের শোক

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:৫৪ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
প্রবাস সংবাদ
A A
লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়,বাপ্পি লাহিড়ী

অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন উপমহাদেশের সঙ্গীতের তিন কিংবদন্তী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। তাদের মৃত্যুতে কানাডা প্রবাসী সুধীজন শোক, শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাসহ বিভিন্ন ভাষার গানে তারা ছিলেন কিংবদন্তী। তাদের একেকজনের মৃত্যু যেন একেকটি অধ্যায়ের সমাপ্তি। তাদের মৃত্যুর খবরে সারাবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

কানাডার প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর এক শোক বার্তায় বলেন, বিনম্র শ্রদ্ধা এ সকল কিংবদন্তী শিল্পীদের জন্য।

প্রবাসী রম্য লেখক বায়েজিদ গালিব বলেন, যাদের সঙ্গীত শুনতে শুনতেই বড় হয়েছি, তাদের চলে যাওয়াকে মানতে কষ্ট হয়, তবুও পরপারে খুব কম সময়ে একসাথেই চলে গেলেন। সঙ্গীত জগতে তাদের অবদান সাগর সমান। তাদের গান বংশপরম্পরায় টিকে থাকবে শতাব্দীর পর শতাব্দী।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরীর সভাপতি মোহাম্মদ রশীদ রিপন বলেন, আমরা হারিয়ে ফেলছি আমাদের প্রিয় মানুষগুলিকে। মানুষের মৃত্যু অবধারিত, তারপরও বুকে শুন্যতার সৃস্টি হয়। তাদের মৃত্যুতে আমি শোকাহত।

এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ বাতেন বলেন, সুরের ভুবনের এই তারকাদের চলে যাওয়া সঙ্গীত জগতে শুন্যতার সৃষ্টি হলো। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Reneta

সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি রুপক দত্ত বিশ্ব বরেণ্য এই তিন কৃতি শিল্পীর চির বিদায়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি বলেন, তাদের সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে লালন মাধ্যমেই তাদের বিদেহী আত্মার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সম্ভব।

কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, কিংবদন্তীতুল্য তিন সঙ্গীত শিল্পী ছিলেন বাংলা ভাষা ও সংস্কৃতির সম্রাজ্ঞী। সুরে আর রচনায় বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারা যে অবদান রেখেছেন, এটি যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, পাশাপাশি বাঙালির সামাজিক ও অধিকার আদায়ের সংগ্রামে তাদের শৈল্পিক অনুপ্রেরণা ছিল আরও বেশি মহীয়ান।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা কিরন বনিক শংকর বলেন, এ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত তারকার প্রস্থান, সুর জগতে বিনা মেঘে বজ্রপাতের মতই। তাঁরা যেখানেই থাকুন ভাল থাকুন। তাদের মৃত্যুতে তিনি শোকাহত।

কানাডার আলবার্টার প্রথম অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল বলেন,মৃত্যু অবশ্যম্ভাবী।আমাদের মানতেই হবে। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে সারা জীবন বেচে থাকবেন। তাদের আত্মার শান্তি কামনা করছি।

লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায় কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন, আর আজ (১৬ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেছেন বাপ্পী লাহিড়ী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাবাপ্পি লাহিড়ীলতা মঙ্গেশকরসন্ধ্যা মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিপণ্যের দাম নির্ধারণে কৃষকের কোন ভূমিকা নেই

এপ্রিল ২৫, ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT