চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে আসছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’, প্রকাশ্যে ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলার। ছবিতে কিয়ানু রিভস ও ক্যারি-অ্যানে মসকে এবারও দেখা গিয়েছে নিও এবং ট্রিনিটি চরিত্রে।

সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলার। ছবিটি বড় পর্দায় দেখার জন্য তর সইছে না ভক্তদের।

ট্রেলারে দেখা যায় ম্যাট্রিক্স নতুন করে তৈরি করা হয়েছে এবং নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন। তারা একে অপরকে চিনতে পারছেন না। আগের ছবিতে তাদের মৃত্যু হয়েছিল, তবে তারা আবার ফিরে এসেছে। কীভাবে তারা ফিরেছে সেই রহস্য লুকিয়ে আছে ছবির নামে।

ট্রেলারে নিওকে একজন নারীর মুখোমুখি হতে দেখা যায় যিনি লুইস ক্যারোলের ‘এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ পরছিলেন। সেই নারী আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বড় চশমা পরা প্রিয়াঙ্কাকে নিওর দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। প্রিয়াঙ্কার রহস্যময় এই চরিত্র সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি হয় ‘ম্যাট্রিক্স রিলোডেড’-এর ‘সাতি’, অথবা সম্পূর্ণ নতুন কোনো চরিত্র।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।

আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওয়াচোস্কি। ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ানু রিভসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT