চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক অলিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক।

গতকাল শুক্রবার ভোট গ্রহণ শেষ হলেও আজ (শনিবার) ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন। তাঁকে সহযোগিতা করেছেন নাট্যকার মামুনুর রশীদ ও এস এম মহসীন।

কমিশন সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন লাভলু পেয়েছেন ২৫৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আওলাদ পেয়েছেন ১৭৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক পেয়েছেন ২০২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ১৭৯ ভোট এবং আর এস এম কামরুজ্জামান সাগর ৫১ ভোট পেয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে তিন জন- কচি খন্দকার, শহীদ রায়হান ও বদরুল আনাম সৌদ। দুই যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক ও ফরিদুল হাসান। এছাড়া অর্থ সম্পাদক পদে সাজ্জাদ সনি, সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন এবং প্রচার সম্পাদক পদে রাকিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের বিজয়ীরা হলেন: গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারি অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, সহিদ-উন-নবী, জি এম সাজ্জাদ হোসাইন ও মাহমুদ দিদার।

শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে সেসময় জানা যায়, সদস্য ভোটার ৪৯০ জনের মধ্যে ভোট দিয়েছেন ৪৫৬ জন।

Reneta

নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের মিলনমেলা বসেছিল এফডিসিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিকডিরেক্টরস গিল্ডলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT