অর্থনীতি

ডিম মেলায় ডিম নিয়ে সংঘর্ষ, ডিম বিক্রি বন্ধ

জনসমাগমে ডিম মেলা ও সংঘর্ষের দৃশ্য, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিম মেলায় সংঘর্ষের কারণে বিক্রি বন্ধ, ব্যাপক জনসমাগম ও পুলিশি উপস্থিতি দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে ডিম মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে ৩ টাকা দরে প্রতিটি ডিম বিক্রির ঘোষণায় শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করে।

পঞ্চাশ হাজারের বেশি মানুষ ডিম কেনার জন্য লাইনে দাঁড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে উত্তেজিত জনতা ডিম ভাঙ্গতে শুরু করে।ডিমের স্তূপে ডিমের সংঘর্ষের ছবি, ডিম বিক্রি বন্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরজমিনে থাকা পুলিশ কর্মকর্তা বলেছে,  যোগানের চেয়ে মানুষের চাহিদা বেশি হওয়ায়  পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতো মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করেছে।

বিশ্ব ডিম দিবসকে কেন্দ্র করে খামারবাড়িতে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিম বিক্রির কথা ছিলো।

 

বিষয়:বিশ্ব ডিম দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…