চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কাকাণ্ডের পরেও ডিম মেলা সফলের দাবি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৩:৩৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
ডিমের স্তূপে ডিমের সংঘর্ষের ছবি, ডিম বিক্রি বন্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন টাকায় ডিম বিক্রি নিয়ে শুক্রবার সকালে রীতিমত লঙ্কাকাণ্ড ঘটে গেছে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টটিউট (কেআইবি) প্রাঙ্গণে। সৃষ্ট পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করলেও আয়োজন সফল হয়েছে বলে দাবি করেছেন ডিম বিক্রির আয়োজক বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান।

সাংবাদিকদের তিনি বলেন: আমরা বিষয়টিকে ব্যর্থতা মনে করি না, বরং এটা আমাদের সফলতা। পরিস্থিতির কারণে আমরা ডিম বিক্রি বন্ধ করেছি। এতে প্রমাণ হয় জনগণ আমাদের আয়োজনে সাড়া দিয়েছে।

পরে এক ফেসবুক বার্তায় তিনি বলেন: ডিম দিবস উপলক্ষে আমরা সাধারণ মানুষকে একটি বার্তাই দিতে চেয়েছি। আর হা হলো- ডিম একটি পুষ্টিকর খাদ্য এবং সকলেরই ডিম খাওয়া উচিৎ। আমরা চেয়েছিলাম সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা যেন কম দামে পরিবারের জন্য ১ মাসের ডিম নিয়ে যেতে পারেন। সে জন্যই ৯০ হাজার ডিম দেওয়ার সিদ্ধান্ত।

তবে নিজেদের আয়োজনের ত্রুটির কথা উল্লেখ না করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তিনি জনসাধারণকে দায়ী করে বলেন, ‘কিন্তু বিশৃঙ্খলার কারণে সেটি (ডিম দেওয়া) আজ সম্ভব হয়নি।’

পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ‘হ্রাসকৃত মূল্যে’ ডিম বিক্রির ঘোষণা দিয়ে তিনি বলেন: আমরা আমাদের সিদ্ধান্তে (কম দামে ডিম বিক্রি) বহাল আছি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কম দামে ডিম বিক্রির ব্যবস্থা করা হবে।’

গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচারণার পর শুক্রবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন তিন টাকায় ডিম কিনতে। মানুষের চাহিদার তুলনায় নগন্য সংখ্যক ডিম নিয়ে এ আয়োজন শুরুর না হতেই শেষে করতে বাধ্য হয় আয়োজকরা। ডিম না পেয়ে বিক্ষোভ ও ভাঙচুর করে ক্রেতারা।

Reneta

পরিস্থিতি মোকাবেলায় অসংখ্য মানুষের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে। বিশ্ব ডিম দিবস (১৩ অক্টোবর ) উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর এই আয়োজন করে।

ঘোষণা অনুযায়ী সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ডিম বিক্রি করার কথা ছিল। যেখানে একজন ক্রেতাকে সর্বোচ্চ ৯০টি করে ডিম দেওয়ার কথা। সকাল ৬টা থেকেই ভিড় করতে থাকে ক্রেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেতাদের এ লাইন খেজুর বাগান হয়ে বিজয় সরণী পার হয়ে গিয়েছিল।

ক্রেতাদের চাপে নির্ধারিত সময়ের আগেই আয়োজকরা ডিম বিক্রি শুরু করে। বিক্রি শুরু হওয়া মাত্রই ক্রেতাদের চাপে তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতারার বিক্ষোভ শুরু করেন। এক সময় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি শুরু করে অসংখ্য মানুষ। এক পর্যায়ে কিছু মানুষ মঞ্চের ওপর পড়লে মঞ্চের একটি অংশ ভেঙে যায়, ভেঙ্গে যায় কয়েক খাঁচি ডিমও।

অতিরিক্ত ভিড় সামলাতে তেঁজগাও ডিভিশন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে বাঁশি এবং তাড়া দিয়ে লোকজন সরাতে চান পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠি চার্জ  করে। তবে ক্রেতাদের ভিড় সামলাতে ধাক্কাধাক্কির কথা স্বীকার করলেও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ।জনসমাগমে ডিম মেলা ও সংঘর্ষের দৃশ্য, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিম মেলাবিশ্ব ডিম দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ের জন্মদিনে ডিজনিল্যান্ডে সানি লিওন

পরবর্তী

দ্বিতীয় সপ্তাহেও ‘ঢাকা অ্যাটাক’-এর দাপট অব্যাহত

পরবর্তী

দ্বিতীয় সপ্তাহেও ‘ঢাকা অ্যাটাক’-এর দাপট অব্যাহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডিম যখন সোনার হরিণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT