ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন স্কারলেট জোহানসন

ডিভোর্সের প্রায় সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন স্কারলেট জোহানসন। স্বামী রোমেইন ডরিয়াকের সাথে দুই বছর সংসারের পর এবার সম্পর্ক শেষ করার পথে হাঁটছেন স্কারলেট। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানুয়ারি থেকেই স্বামীর থেকে আলাদা থাকছেন।
স্কারলেটের স্বামী রোমেইন ডরিয়াক কর্মজীবনে একজন সাংবাদিক। এছাড়াও একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার তিনি। বিয়ের কিছুদিন পরই এই দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। মেয়ের নাম রাখা হয় রোজ ডরোথি।

এর আগেও বিয়ে হয়েছিল ‘দ্য অ্যাভেঞ্জারস’ ছবির এই তারকার। ২০০৮ সালে কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডসের সাথে বিয়ে হয় স্কারলেটের। তাদের তিন বছরের দাম্পত্য জীবন ভেঙ্গে যায় ২০১১ সালে। এরপর ২০১৪ সালে বিয়ে করেন স্কারলেট এবং রোমেইন। টাইমস অব ইন্ডিয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



