চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত ডিভোর্সই দিচ্ছেন মিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে ডিভোর্স দিচ্ছেন মিলা

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিলো ডিভোর্স হয়ে গেছে রূপবান খ্যাত সংগীতশিল্পী মিলার। গত মাসেও এমনটা মিডিয়ায় আরো জোরালোভাবে শোনা যায়। কিন্তু সেসময় অস্বীকার করেছিলেন মিলা নিজেই। তবে এবার নিজ উদ্যোগেই স্বামীকে ডিভোর্স দিচ্ছেন এমন খবর জানালেন এই সংগীতশিল্পী।

দশ বছর প্রেম করে বিয়ে করার কয়েকদিনের মধ্যে ডিভোর্স করতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। শুক্রবার রাতে তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলার স্ট্যাটাস থেকে জানা যায়, বিয়ের ১৩ দিনের মধ্যে তিনি জানতে পারেন তার স্বামীর একাধিক নারীর সাথে সম্পর্ক আছে। এত বছরের সম্পর্কের পর যে এমন কাজ করতে পারে তার সাথে থাকা সম্ভব নয় বলে জানান মিলা। অসৎ এমন একজন মানুষ যে নববধুকে এভাবে ঠকাতে পারে তার কারও সঙ্গে থাকার অধিকারই নেই।

Banglabid

মিলার মতে তিনি তারকা বলে নন, একজন মানুষ হিসেবে তিনি এটি মেনে নিতে পারছেন না এবং কারও জন্যই এটি মেনে নেয়া ঠিক না। কোন পুরুষ যেমন তার স্ত্রীর পরপুরুষে আসক্তি মেনে নেয় না, কোন স্ত্রীরও এটি মেনে নেয়া উচিত না।

তার কাজ ও গানকে ভালোবেসে এখনও জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান মিলা। শ্রোতাদের ভালবাসাই তার সবচেয়ে বড়প্রাপ্তি মনে করেন তিনি। এত বছরেও শ্রোতারা তাকে একটুও ভুলে যাননি বলে তিনি কৃতজ্ঞ।

দশ বছরের সম্পর্কের পর তার স্বামীর প্রতারণার কথা জেনেও মিলা বিয়ে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু একসময় তার স্বামী তাদের বিয়ে অস্বীকার করে তার সাথে খারাপ ব্যবহার শুরু করলে মিলা ইউএস বাংলার ব্যাবস্থাপনা পরিচালক জনাব মামুনকে সব বিষয়ে অবহিত করেন। মামুন তাকে ধৈর্য ধরতে বলেন, মিলা তারপরেও এর কোন সমাধান পান নি, পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

Reneta

মিলা জানান, ‘শুধু মানসিক নয়, আমার স্বামী আমাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেছে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে, নিজের ভাগ্যকে নিজের হাতে নিয়ে আমি এই সংসার থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে উত্তরা থানায় স্বামীর বিরুদ্ধে মামলাও করেছেন মিলা যার ফলশ্রুতিতে গ্রেফতার হয়েছেন মিলার স্বামী।
সমাজের যে কোন অবস্থানের কোন পুরুষ বা নারীরই তার স্ত্রী/স্বামীর এই ধরনের আচরণ মেনে নেয়া উচিত না বলে মনে করেন মিলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিভোর্সমিলাসংগীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সরকার চাইলে আরসা শান্তির জন্য প্রস্তুত

পরবর্তী

বিলম্বিত বোধোদয়ের পরও পথহারা বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, এক ক্রিকেটার ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলম্বিত বোধোদয়ের পরও পথহারা বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাপথে প্রধানমন্ত্রীকে মাশরাফীর শুভেচ্ছা

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT