ডিজিটাল ম্যাগাজিন সেবা ‘টেক্সচার’ অধিগ্রহণ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। টেক্সচার সেবাটি একটি ফ্ল্যাট মাসিক পেমেন্টের ভিত্তিতে আইওএস, উইন্ডোজ, অ্যামাজন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ২০০টির বেশি ম্যাগাজিনের আর্টিক্যাল পড়ার সুযোগ দিয়ে থাকে।
আর্স টেকনিকার প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টেক্সচারের কর্মকর্তাসহ পুরো প্রতিষ্ঠানই অধিগ্রহণ করেছে। এবং অ্যাপল নিশ্চিত করেছে অধিগ্রহণের পরেও অ্যান্ড্রয়েড সংস্করণেও এই অ্যাপ সমর্থন করবে।
টেক্সচার অ্যাপটি ২০১০ সালে প্রতিষ্ঠিত করা হয়। ডিজিটাল ম্যাগাজিনের এই প্ল্যাটফর্মটি ‘নেটফ্লিক্স অব ম্যাগাজিন পাবলিশিং’ নামে পরিচিতি পেলেও তা নেটফ্লিক্সের মতো জনপ্রিয়তা কখনোই পায়নি।
অ্যাপলের ইতোমধ্যে মিউজিক স্ট্রিমিং সাবস্ক্রিপশন সেবা রয়েছে। অ্যাপল ছাড়াও গুগল ও অ্যামাজনের ডিজিটাল ম্যাগাজিনের নিউজস্ট্যান্ড রয়েছে।








