চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল প্ল্যাটফর্মে উপবৃত্তি বিতরণের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

প্রাথমিক পর্যায়ের দেড় কোটি শিক্ষার্থীদের উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণের এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ ঘটনা।

মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা প্রাপ্তির ভোগান্তি দূর করতেই সরকার ‘নগদ’কে বেছে নিয়েছে।

রোববার বাংলাদেশ সবিচালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই), বাংলাদেশ ডাক বিভাগ এবং থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ত্রিপক্ষীয় চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, বাংলাদেশ ডাক বিভগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’ এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

Reneta

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ সুনিশ্চিত হবে এবং সরকারের খরচ এক তৃতীয়াংশে নেমে আসবে।

সরকারের কাছ থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পরপরই ‘নগদ’ উপবৃত্তি ও ভাতা বিতরণের কাজ শুরু করবে। উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতার শিক্ষার্থীদের মা-এর অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে ‘নগদ’-কে নির্বাচন করে।

কয়েক বছর আগে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করে। তখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের জন্য ক্যাশ-আউট চার্জ এবং ডেটা ম্যানেজমেন্ট-এর জন্য সরকারকে সব মিলিয়ে প্রতি হাজারে সাড়ে ২১ টাকা করে খরচ করতে হচ্ছিল।

আর রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ এর মাধ্যমে সর্ববৃহ সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে ভাতা ও উপবৃত্তি বিতরণে সরকারের প্রতি হাজারে মাত্র ৭ টাকা খরচ হবে এবং শিক্ষার্থীরা তাদের বৃত্তির অর্থ প্রাপ্তির সঙ্গে ক্যাশ-আউটের জন্যে সমপরিমানার অর্থ তার ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

এই চুক্তি বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে ‘নগদ’ এর চুক্তির মাধ্যমে আজ একটি অনন্য সাধারণ ঘটনা ঘটল একটি নতুন মাইলফলক স্থাপিত হলো। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আস্বস্ত করতে চাই যে আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন ‘নগদ’ এর সেবার মাধ্যমে তার যোগ্য প্রতিদান আমারা দেবো।”

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “একে তো ‘নগদ’ আমাদের ডাক বিভাগের প্রতিষ্ঠান। তার ওপরে আমাদের অনেক টাকা খরচ বাঁচবে। সুতরাং ‘নগদ’-কে বেছে না নেওয়ার কোনো কারণ থাকতে পারে না।”

তিনি আরো বলেন, “এই প্রক্রিয়ায় আমরা শিক্ষার্থীদের মায়েদের অ্যাকাউন্টে সরাসরি উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ কেনার টাকা পাঠাবো। যার মধ্যেমে নারীর ক্ষমতায়নও হবে। আমাদের বিশ্বাস প্রকল্পটি বাস্তবায়ণের মাধ্যমে মানুষ ডাক বিভাগে ফিরতে শুরু করবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপবৃত্তিনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT