চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় ১১টি সংশোধনীর প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় ১১টি সংশোধনী আনার প্রস্তাব করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে সংসদীয় কমিটি জানায়, আগে সাংবাদিকদের সঙ্গে চলমান বৈঠকের প্রেক্ষিতে তারা ১১টি সংশোধন এনেছে। এসব সংশোধন সাংবাদিকদের কাছে দেয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে ১৬ জুলাই আবার বৈঠক করবে কমিটি।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া কমিটির আমন্ত্রণে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও অ্যাটকোর সহসভাপতি মোজাম্মেল হক বাবু বৈঠকে যোগ দেন।

এর আগে ২২ মে জাতীয় সংসদে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণাণয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি এই আইনের কয়েকটি শব্দ, সংজ্ঞাগত অস্পষ্টতা দূর করা এবং কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা।

প্রস্তাবিত আইনটি সাংবাদিকতার পথে বাধা হবে না এবং তাদের যুক্তিগুলো আইন চূড়ান্তে যথাযথ মূল্যায়ন পাবে বলে আশ্বাস দিয়ে আসছে কমিটি। এই আশ্বাস পেয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের আশা, নতুন আইনটি মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে যাবে না, বরং গুজব নির্ভর ডিজিটাল আগ্রাসন থেকে মূলধারার গণমাধ্যমেকে নিরাপত্তা দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT