চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএসসিসি’র পশুর হাটের স্বাস্থ্যবিধিতে ‘বি হ্যাপী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
অন্যান্য
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর হাটগুলোতে আগত ক্রেতা-বিক্রেতা সবাই যেন মাস্ক পরে হাটে প্রবেশ করেন, তা নিশ্চিতে প্রতিটি হাটে কাজ করছে একদল যুবক।

‘বি হ্যাপি’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ডিএসসিসি’র সব পশুর হাটে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও হাটগুলোর প্রবেশমুখে এলইডি মনিটরে স্বাস্থ্যবিধি পরিপালন ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পর্কিত দুটি এনিমেশন এবং নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কোরবানির পশুর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অনুরোধ সম্বলিত দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঈদ শুভেচ্ছার ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়াও জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে ২ লাখ লিফলেট।

সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জিহাদ হোসেন জানান, “হাটে আগত লোকজন যেন মাস্ক ছাড়া হাটে প্রবেশ না করতে পারে সেলক্ষ্য আমরা কাজ করছি। কোরবানির পশুর হাট যেমন এ সময়ের বাস্তবতা তেমনি পশুর হাটে প্রবেশের সময় মাস্ক পরিধানের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখাটাই সর্বোত্তম পন্থা। সেজন্যই আমাদের এই উদ্যোগ।

সামাজিক দায়বদ্ধতা থেকেই এবারের ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে এ কাজ করছি। হাট শুরুর দিন থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। হাট শেষ না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।”

ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ১১টি হাটে সংগঠনটির ১১টি দল স্বাস্থ্যবিধি পরিপালনে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে জানিয়ে সংগঠনটির কার্যনির্বাহী পরিচালক ইকরাম আহমেদ পুশন বলেন, প্রতিটি হাটে আমাদের ৮ জন স্বেচ্ছাসেবী ও ২ জন সুপারভাইজর মাস্ক পরিধান করানোসহ সচেতনতা সৃষ্টিতে ২ শিফটে কাজ করে যাচ্ছে৷ প্রাথমিকভাবে আমাদের এক লক্ষ মাস্ক বিনামূল্যে বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও ৩ দিনের মধ্যে তা শেষ হয়ে যাওয়ায় আমরা আরও ৫০ হাজার মাস্ক বিতরণ করছি। পাশাপাশি ১১টি হাটে ১৪টি এলইডি মনিটরে স্বাস্থ্যবিধি মানা ও কোরবানির পশুর বর্জ্য অপসারণে উদ্বুদ্ধ করতে দুটি এনিমেটেড ভিডিও ক্লিপ এবং পশু বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অনুরোধ সম্বলিত দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঈদ শুভেচ্ছার ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে ২ লাখ লিফলেট।

Reneta

দক্ষিণ সিটি করপোরেশনের সাথে এক সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে ১১টি হাটেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT