বাংলাদেশ

ডিএনসিসির জব্দ ৭৮ অটোরিকশা নিলামে বিক্রি ১০ লাখ টাকা

অটোরিকশা জব্দের জন্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে অটোরিকশা জব্দের জন্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত, স্থানীয় জনগণ ও পথচারীরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়াও অভিযানে জব্দ ৭৮ অটোরিকশা নিলামে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং ৩১৫টি ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও।

বিষয়:ডিএনসিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…