স্বাস্থ্য

ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোন ওষুধ কেমন কাজ করবে

এর ফলে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে

বিজ্ঞানী ডিএনএ পরীক্ষার জন্য গবেষণাগারে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণাগারে একজন বিজ্ঞানী ডিএনএ বিশ্লেষণের জন্য মনোযোগীভাবে কাজ করছেন, আধুনিক প্রযুক্তি ও মাইক্রোস্কোপের সাহায্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় মানুষের জেনেটিক কোডের মাধ্যমে সুনির্দিষ্টভাবে ওষুধ মেলানো যাবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এর ফলে জানা যাবে একজন মানুষের শরীরে সুনির্দিষ্ট ভাবে কোন ওষুধটি কেমন ভাবে কাজ করবে।

যার ফলে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।

বিবিসি জানায়, কিছু কিছু ওষুধ আছে যে গুলো আমাদের শরীরে অকার্যকর এবং মারাত্নক হয়ে ওঠে শুধু মাত্র আমাদের শরীরে ওষুধটি কিভাবে কাজ করে এর সূক্ষ্ণ পার্থক্য সম্পর্কে না জানার জন্য।

ব্রিটিশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি এবং রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান জানায়, মাত্র একটি জেনেটিক পরীক্ষা বলে দিতে পারে কোন ওষুধটি আমাদের শরীরের কেমন কাজ করবে।

তারা আরও জানান, এগুলো  আগামী বছর থেকে ন্যাশনাল হেলথে থেকে করা যাবে।

একজন মানুষের জেনেটিক কোড এবং ডিএনএ হল তার শরীর কিভাবে কাজ করবে সে বিষয়ের ওপর নির্দেশিকা। ডিএনএ’র সাথে ওষুধের এ মিলের ক্ষেত্রটিকে বলা হয় ফার্মাকোজেনমিক্স। প্রযুক্তির মাধ্যমে ডিএনএ’র সাথে মিলিয়ে সুনির্দিষ্ট ওষুধ নির্ধারণ চিকিৎসার ক্ষেত্রে বৃহৎ পরিবর্তন নিয়ে আসবে।

বিষয়:ডিএনএ স্বাস্থ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…