চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএজি, এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য সম্প্রতি নিয়োগ পাওয়া ১৭৫ জন আইন কর্মকর্তার (ডিএজি ও এএজি) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া রোববার এই রিট আবেদনটি দাখিল করেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেলসহ ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে মোট ৭০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১০৫ জন সহকারি অ্যাটর্নি জেনারেলের (এএজি) নিয়োগ চ্যালেঞ্জ করা হয়েছে। এবং আইন কর্মকর্তা নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিট আবেদনে বলা হয়েছে, আইন অনুযায়ী ডিএজি হিসেবে নিয়োগ পেতে হলে সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর এবং এএজি নিয়োগ পেতে হলে সুপ্রিম কোর্টে কমপক্ষে ৫ বছর আইনজীবী হিসেবে পেশায় থাকতে হবে। কিন্তু সাম্প্রতিক দেওয়া নিয়োগে আইনের এই শর্ত মানা হয়নি।

Reneta

গত ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে এএজি ও ২১ জুলাই ৭০ জন আইনজীবীকে ডিএজি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএজিডিএজিনিয়োগবৈধতারিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT