চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ নির্বাচন: ইলিয়াস সভাপতি, কবির সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে ইলিয়াস হোসেন ৬৪১ ভোট পেয়ে সভাপতি এবং কবির আহমদ খান ৪৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে পাঁচজন বিজয়ী হয়েছেন। মোট ভোটার এক হাজার ৪৭৭ জন থাকলেও নির্বাচনে ভোট দিয়েছেন মোট এক হাজার ১৪৮টি।

খোন্দকার কাওছার হোসেন ৪১৬ ভোট পেয়ে সহ-সভাপতি এবং জামিউল আহসান শিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায়  যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে আফজাল বারী ৭১৫ ভোট, অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন-৫৬৬ ভোট, নারীবিষয়ক সম্পাদক পদে সাজিদা ইসলাম পারুল ৬৪৪ ভোট, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ৫৬৬ ভোট, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান- ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া  আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে মহিউদ্দিন ৭০০ ভোট, নঈমুদ্দিন ৫৬৪ ভোট, খালিদ সাইফুল্লাহ৬৪৬ ভোট, বাদল নূর ৫৮০ ভোট,  মাকসুদুল হাসান৫৬৪ভোট, রাসেদুল হক ৫৩০ ভোট, শাহাবুদ্দিন মাহাতাব ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনির হোসেন লিটন ও ইলিয়াস হোসেন। সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান, শেখ জামাল ও  রিয়াজ চৌধুরী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে আবুল বাশার নুরু, খোন্দকার কাওছার হোসেন ও ওসমান গণি বাবুল, সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান ও আফজাল বারী, নারীবিষয়ক সম্পাদক পদে সাজিদা ইসলাম পারুল ও  সেলিনা শিউলী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আবদুল হাই তুহিন ও সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম ও মাকসুদা লিসা এবং সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মুন্না মিয়া ও মো. এমদাদুল হক খান।

Reneta

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন— বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের ‘গরবিনী মা’ পেলেন সম্মাননা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১০, ২০২৬

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপজেলা-পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT