ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক মানবজমিনকে অল উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে টিম চ্যানেল আই।
অপরাজিত ২১ রান ও এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাহুল রায়।
মঙ্গলবার পল্টনের আউটার স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে মানবজমিন নির্ধারিত ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে।
রাহুল রায় ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।
৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার রাহুল রায় ও নিলাদ্রী শেখরের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে এক ওভার বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম চ্যানেল আই।
নিলাদ্রী শেখর দুই ছক্কায় ২৩ ও রাহুল রায় ২১ রান করেন। এক উইকেটের সঙ্গে ২১ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে সেরা রাহুল রায়।









