চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআইজি মিজান ‘সৎ’, হাইকোর্ট বললেন ‘বেপরোয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ডিআইজি মিজান-জামিন নামঞ্জুর

ফাইল ছবি

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানকে তার আইনজীবী সৎ কর্মকর্তা বলে দাবি করার পর হাইকোর্ট বলেছেন, সে (মিজান) বেপরোয়া একজন পুলিশ অফিসার। পুলিশের ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’

সোমবার দুপুরে ডিআইজি মিজানের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য উঠলে তার আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী হাইকোর্টকে বলেন, ‘আবেদনকারী (ডিআইজ মিজান) পুলিশের খুবই সৎ কর্মকর্তা। তিনি বিভিন্ন সন্ত্রাসী হামলা বিশেষ করে জঙ্গি হামলা প্রতিরোধ এবং জঙ্গি নির্মূলে সফলতার সাথে কাজ করেছেন। শান্তি মিশনেও তার উজ্জ্বল ভূমিকা রয়েছে। দেশের জন্য গৌরব অর্জন করেছেন, অনেক পুরস্কারও পেয়েছেন। পুলিশে তার অনেক বড় ভূমিকা রয়েছে।’

ডিআইজি মিজানের সম্পদের হিসাব তুলে ধরে এই আইনজীবী বলেন, ‘তিনি পুলিশের যে উচ্চ পদে ছিলেন, সে বিবেচনায় তার সম্পদ অসঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে না। তিনি অত্যন্ত সৎ এবং দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। তাকে জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না।’

এ সময় হাইকোর্ট বলেন, ‘সে অত্যন্ত (ডেসপারেট) বেপরোয়া একজন পুলিশ অফিসার। সে (মিজান) পুলিশের ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। টিভিতে আমরা দেখেছি, (দুদকের একজন পরিচালককে) ঘুষ দেওয়ার ব্যাপারে সে ডেসপারেট বক্তব্য দিয়েছে। তিনি শুধু নিজের সংস্থা নয়, আরও একটি সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’

এরপর ডিআইজি মিজানের আগাম জামিনের আবেদন খারিজ করে সোমবার দুপুরে আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্ট তার আদেশে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এ উপ-মহাপরিদর্শককে গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সাথে তাকে পুলিশের হেফাজতে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। এসময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এই আদেশের পর হাইকোর্ট কক্ষে বসে থাকেন মিজান। এরপর বিকেল ৫ টা ৫০ মিনিটে তাকে হাইকোর্ট থেকে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে গত ২৪ জুন মিজানুরের বিরুদ্ধে এ মামলাটি করে দুদক। এ মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়। এরপর এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মিজানুর রহমান।

মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়াও একজন সংবাদপাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারিতে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সর্বশেষ দুদক কর্মকর্তাকে ঘুষ লেনদেনের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিজানকে সাময়িক বরখাস্তের প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন করেন।

ট্যাগ: ডিআইজি মিজানহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীর চাওয়া কম ভুল আর ঠাণ্ডা থাকা

পরবর্তী

বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে?

পরবর্তী

বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে?

বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে কী ভাবছেন ভারতীয় সাংবাদিক সন্দীপন

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT