শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ শাহরিয়ারের মা বেগম খুরশীদা ওহাব
ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি. . . রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৪
বছর।
মৃত্যুকালে তিনি ছয় মেয়ে এবং দুই পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।









