চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারি একটু কমতেই রাজধানীসহ দেশজুড়ে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। এরমধ্যে রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বিতে প্রতিদিন এক হাজার ৩০০’র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও প্রতিদিন দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ার খবর আসছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. শোয়েব বিন ইসলাম জানিয়েছেন, বুধবার একদিনে ১৩ শ’ ৭০ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা।

রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া, কদমতলি, গুলশান, বাড্ডা ছাড়াও গাজীপুর এবং বোর্ড বাজার এলাকা থেকেও আক্রান্তরা আসছেন। এছাড়া ঢাকার কাছের জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকা থেকেও অনেক রোগী আসছেন বলে খবরে উঠে আসছে। আইসিডিডিআর.বি’র হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। দেশের জেলা ও উপজেলা শহরেও ডায়রিয়ার প্রকোপ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনেও ডায়রিয়ার প্রকোপ বাড়ার বিষয়টি স্বীকার করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়ার কারণে হিসেবে বিশুদ্ধ খাবার পানির অভাবকে দায়ী করা হলেও গরমের সাথে সাথে মানুষ বাইরের খোলা খাবার বা বাসি পচা খাবার খেলেও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পানির সংকট রয়েছে। সেখানে স্যুয়ারেজ লাইনের সাথেই পানির লাইন রয়েছে। এমন পানি পান করলে পানিবাহিত সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘ডায়রিয়ার জীবাণু সাধারণত অপরিচ্ছন্ন খাবার বা দূষিত পানি থেকে আসে। ডায়রিয়া এ সময়ে বেশি হয় পানির কারণেই। গরমে পানি কমে যাওয়ার ফলে এ রোগের প্রকোপ বাড়ে।’ একথার সাথে একমত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন: দূষিত পানির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ ডায়রিয়া ও কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় সবাইকে সচেতন থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী সচেতন থাকার আহ্বানের সাথে আমরা একমত পোষণ করছি। তবে পানি দূষিত থাকলে রাজধানীর অধিকাংশ মানুষেরই সচেতন থাকার উপায় থাকে না, এটাও বাস্তব সত্য। এজন্য ডায়রিয়ার প্রধান কারণ দূষিত পানি ঠিক করার দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। এ রোগের প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধ এবং আক্রান্ত হলে সুকিচিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডায়রিয়াসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT