চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বেড়েছে নানা অসুখ, এক মাসে ১৫ শিশুর মৃত্যু

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
২:১২ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

হঠাৎ করে ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন ১৩০-১৪০ জন শিশু জ্বর , ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রনকাইটিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে উপজেলা-জেলার হাসপাতালগুলোতে। গত এক মাসে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। তবে স্বজনদের অভিযোগ, চরম অব্যবস্থাপনা ও ওষুধ সংকটের কারণে তারা কাঙ্খিত সেবা পাচ্ছেন না। রোগীর তুলনায় হাসপাতালে শয্যা অপ্রতুল। এক একটি শয্যায় ৩-৪ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এমনকি ওই শয্যাতেই রোগীর মায়েরাও থাকছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারাও। আত্মীয়দের আরও অভিযোগ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা প্রহসনে পরিণত হয়েছে। নবজাতক ও কম ওজনের শিশুদের চিকিৎসা দেয়ার পরও তাদের বাঁচানো যাচ্ছে না। গত এক মাসে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. সাজ্জাদ হায়দার শাহিন বলেন, ভর্তির হার অনুযায়ী মৃত্যু অনেক কম।

জানা গেছে, হঠাৎ করে জ্বর, সর্দিকাশি ও ডায়রিয়া হওয়ার পর বাড়িতে কোনো সমাধান না হওয়ায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আসতে হয়েছে অনেককে। এ ছাড়া আউটডোরে প্রতিদিন প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগীরা বাড়ি ফিরছেন। জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর সর্দিকাশি ও ডাযরিয়া নিয়ে ভর্তি হয়েছেন ৩২ জন।

অব্যবস্থাপনা ও অপেশাদারিত্বের কারণে চাহিদা মত সব চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের। সরকারি হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে। পর্যাপ্ত ওষুধ না পেয়ে অনেক শিশুকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে স্বজনরা। চিকিৎসকদের বিরুদ্ধে তেমন অভিযোগ নেই, তবে সেবিকারদের আচরণে ক্ষুদ্ধ তারা । দুগর্ন্ধে টিকা যায় না হাসপাতালে। চাহিদার তুলনায় ওষুধ সরবরাহ কম।

Reneta

সেবিকারা জানান, রোগীর চাপ বেশি থাকায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শিশুদের নিয়ে অভিভাবকরা গভীর রাতেও আসছেন হাসপাতালে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। উপায় না পেয়ে অভিভাবকদের ভীড় করছেন হাসপাতালে।

হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. সাজ্জাদ হায়দার শাহিন অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেছেন, খেয়াল রাখতে হবে শিশুদের যেন ঠান্ডা না লাগে। তাদের তরল গরম খাবার খাওয়াতে হবে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে জানা গেছে, গত মাসে ১৫-৩৫ ’শ শিশুকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা গেছে ১৫টি শিশু । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫শ ২৫ শিশু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বরঠাকুরগাঁও জেনারেল হাসপাতালডায়রিয়াশিশুদের ডায়রিয়া-নিউমোনিয়াসর্দিকাশি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT