দ্বিতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর। সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর তাকে এই পদে নির্বাচিত করা হলো।
রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআই’র বিশেষ সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে শশাঙ্ককে প্রেসিডেন্ট পদে অনুমোদন দেওয়া হয়।
গত সেপ্টেম্বর জাগমোহন ডালমিয়া ৭৫ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তারপর থেকে পদটি শূন্য ছিলো।






